হাত, পা ও মুখের "তালা" খোলা এবং নজর বের করা
রাক্বীদের অভিজ্ঞতায় শরীর থেকে নজর, গিঁট ও জাদুর প্রভাব বের হওয়ার মূল পথ হলো হাত, পা ও মুখ। জাদুকররা এসব পথে বাধা দিয়ে রাখে, যাতে প্রভাব বের হতে না পারে। তাই আগে এগুলো খুলতে হয়।
১. তালা খোলা
- এক লিটার পানির ওপর পড়ুন: সূরা ফাতিহা, তিন কুল, আয়াতুল কুরসি ও জাদু নষ্টের চার আয়াত।
- সাথে এই দোয়া: بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ افْتَحْ مَا أَغْلَقُوهُ، يَا فَتَّاحُ افْتَحْ كُلَّ مُغْلَقٍ আল্লাহর নামে; হে আল্লাহ, তারা যা বন্ধ করেছে তা খুলে দিন; হে উন্মোচনকারী, সব বন্ধ দরজা খুলে দিন।
- এই পানি পান করুন।
- একটি লেবুর ওপর একই রুকইয়াহ পড়ে হাত ও পায়ের আঙুলে ঘষুন।
২. নজর ও গিঁট টেনে বের করা
- পেট ও জরায়ু: হাত পেটের ওপর রেখে বলুন: بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ اجْمَعْ كُلَّ عَيْنٍ وَعُقْدَةٍ فِي يَدِي আল্লাহর নামে; হে আল্লাহ, সব নজর ও গিঁট একত্র করে আমার হাতে নিয়ে আসুন।
- বুক ও ফুসফুস: বুকে হালকা চাপ দিয়ে বলুন, "আল্লাহর নামে, সব গিঁট ও নজর আমার হাতে একত্র হয়ে মুখ দিয়ে বের হয়ে যাক।" পাঁচ মিনিট করুন।
- মাথা ও মুখ: অনুভব করুন সব বাঁধন মুখের দিকে উঠে আসছে, তারপর মুখ দিয়ে জোরে নিঃশ্বাস ফেলুন।
- হাত ও কাঁধ: কাঁধ থেকে আঙুলের দিকে হাত বুলিয়ে টানুন।
- পা ও হাঁটু: ঊরু থেকে আঙুলের দিকে টানুন; প্রয়োজনে লেবু দিয়ে আঙুল ঘষুন।
৩. এখনো আটকে আছে মনে হলে: রুকইয়াহর পানি পায়ে ঢেলে দিন। যদি ভারী লাগে, তবে প্রতিটি আঙুলে জীবাণুমুক্ত সুচ দিয়ে হালকা ফোঁটা দিন এবং কিছু রক্ত বের করুন। পরে তেল বা মধু দিয়ে আঙুল মালিশ করুন।
এই পদ্ধতি নিজে ও পরিবারের সদস্যদের ওপর প্রয়োগ করুন এবং পরিবর্তন লক্ষ্য করুন, ইনশাআল্লাহ।
রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।
সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ