মূল বিষয়ে যান
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ

রোগীদের জন্য

ব্যবহারিক নির্দেশনা

রাকির দেওয়া সাজেশন সহজে মানার জন্য ধাপে ধাপে নিয়ম। যে নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে, শুধু সেটিই অনুসরণ করুন।

১.

রুকইয়াহ বিশেষ গোসলের নিয়ম

বড়ই পাতা, লেবু ও কস্তুরী মেশানো পানিতে রুকইয়াহর বিশেষ গোসল।

যা লাগবে

  • অর্ধেক বালতি পানি (৩–৫ লিটার)
  • ৭টি বড়ই পাতার পেস্ট
  • একটি লেবুর রস
  • কয়েক ফোঁটা কস্তুরী

গোসলের পদ্ধতি

  1. ১সব উপাদান পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
  2. ২মগে পানি নিয়ে প্রথমে মাথার পিছনের অংশে একটু জোরে পানি ঢালুন।
  3. ৩এরপর শরীরের ব্যথার স্থানে জোরে জোরে পানি ঢালুন এবং ম্যাসাজ করার চেষ্টা করুন।
  4. ৪পুরো সময় মনে মনে ইস্তিগফার পড়ুন এবং শয়তানের প্রতি ক্ষোভ রাখুন।
  5. ৫বিশেষ গোসল শেষ হলে সাবান বা শ্যাম্পু দিয়ে স্বাভাবিকভাবে ভালো করে গোসল করে নিন।

বিশেষ দ্রষ্টব্য: ঠান্ডাজনিত সমস্যা থাকলে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আগে রাকির সঙ্গে পরামর্শ করে নেবেন।

২.

ঘর পরিষ্কারের পদ্ধতি

রুকইয়াহ করা লবণ-পানি দিয়ে আজান বা সূরা বাকারা চলা অবস্থায় ঘর মোছা।

যা লাগবে

  • ঘর মোছার বালতি বা পাত্রে পরিমাণমতো রুকইয়াহ করা পানি
  • লবণ — পানি যেন সাগরের পানির মতো লবণাক্ত হয়
  • স্পিকারে আজান অথবা সূরা বাকারা

পদ্ধতি

  1. ১রুকইয়াহ করা পানিতে লবণ ভালো করে মিশিয়ে নিন।
  2. ২স্পিকারে আজান অথবা সূরা বাকারা ছেড়ে দিন। পুরুষ হলে নিজে আজান দিন।
  3. ৩ঘরের প্রবেশের দরজা থেকে মোছা শুরু করে ঘরের শেষ প্রান্তে গিয়ে শেষ করুন।
  4. ৪যেসব জায়গা সন্দেহজনক, সেখানে বেশি গুরুত্ব দিয়ে মুছুন।
  5. ৫শেষে হাত ভালো করে পরিষ্কার করুন, আর ঘরে যেন কোনো পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন।

বিশেষ দ্রষ্টব্য: ঘর মোছার পর দুর্গন্ধযুক্ত কিছু বের হলে বা অস্বাভাবিক কিছু দেখলে ভয় পাওয়ার কিছু নেই।

৩.

রুকইয়াহ সাপ্লিমেন্ট তৈরির নিয়ম

পানি, অলিভ তেল, মধু, কালোজিরা, গোলাপজল ইত্যাদিতে রুকইয়াহ করার সাধারণ নিয়ম।

পদ্ধতি

  1. ১রাকি যেসব উপাদান সাজেশন দিয়েছেন (যেমন পানি, অলিভ তেল, মধু, কালোজিরা, গোলাপজল), সেগুলো সামনে নিয়ে বসুন।
  2. ২নিচের তালিকার আয়াতগুলো ৩, ৫ বা ৭ বার তিলাওয়াত করুন।
  3. ৩তিলাওয়াত শেষে সাপ্লিমেন্টের উপর হালকা থুথু মিশ্রিত ফুঁ দিন।

যে আয়াতগুলো পড়বেন

  • সূরা আল-ফাতিহা
  • আয়াতুল কুরসি (সূরা আল-বাকারা: ২৫৫)
  • সূরা আল-ইখলাস
  • সূরা আল-ফালাক
  • সূরা আন-নাস
  • এবং কুরআনের যেকোনো অংশ, যা আপনি পড়তে পারেন
  1. ৪সবশেষে সাপ্লিমেন্টের উপর আবার হালকা থুথু মিশ্রিত ফুঁ দিন। এখন এটি ব্যবহারের উপযুক্ত।

আরও নির্দেশনা আসছে

শীঘ্রই যোগ হবে
  1. ৪.রুকইয়াহর পানি পান ও ব্যবহারের নিয়মকখন, কতটুকু ও কীভাবে
  2. ৫.রুকইয়াহ তেল মালিশের নিয়মকোথায় ও কীভাবে মালিশ করবেন
  3. ৬.রুকইয়াহ অডিও শোনার নিয়মকতক্ষণ, কখন ও কীভাবে শুনবেন
  4. ৭.ঘরে সূরা বাকারা পড়ার রুটিনপরিবারের সবাই মিলে নিয়মিত তিলাওয়াত
  5. ৮.চিকিৎসা চলাকালীন দৈনিক রুটিনসকাল থেকে রাত পর্যন্ত করণীয়
  6. ৯.সেশনের আগে ও পরে করণীয়সেশন থেকে সর্বোচ্চ উপকার পেতে

মনে রাখুন

  • রাকির পরামর্শ ছাড়া অতিরিক্ত কোনো কিছু ফলো করবেন না।
  • চলমান ডাক্তারি চিকিৎসা বা ওষুধ বন্ধ করবেন না।
  • কোনো প্রশ্ন থাকলে বা অস্বাভাবিক কিছু হলে হোয়াটসঅ্যাপে জানান: 01770028119

নির্দেশনা: রাকি হিজবুল্লাহ

কোনো নিয়ম বুঝতে অসুবিধা হচ্ছে?

হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন, অথবা সেশন নিয়ে সরাসরি জেনে নিন।