মূল বিষয়ে যান
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
বিশেষ রুকইয়াহ প্রোগ্রাম

রোগ ও চিকিৎসা সম্পর্কে স্পষ্ট স্বপ্নের আমল

যাদের সমস্যা বোঝা কঠিন, তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই আমল করতে পারেন।

১. আয়াতুন নূর (সূরা নূর ৩৫) ১০০ বার এক লিটার পানিতে পড়ে সেই পানি পান করুন। ২. এরপর ৭ বার বা বেশি বলুন: اللَّهُمَّ يَا عَلِيمُ، يَا نُورَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا عَالِمَ الْغُيُوبِ হে আল্লাহ, হে মহাজ্ঞানী, হে আকাশ ও জমিনের আলো, হে সকল গোপন বিষয়ের জ্ঞানী। ৩. এরপর ১০০ বার বা বেশি বলুন: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِكَلِمَاتِكَ التَّامَّةِ وَأَسْمَائِكَ الْحُسْنَى وَاسْمِكَ الْأَعْظَمِ أَنْ تَفْتَحَ لِي مِنْ لَدُنْكَ رُؤْيَا مُبْصِرَةً فِيهَا دَائِي وَدَوَائِي وَمَنْ آذَانِي হে আল্লাহ, আমি আপনার পূর্ণাঙ্গ বাণী, সুন্দরতম নামসমূহ ও মহান নামের উসিলায় চাই, আপনি আমার জন্য এমন স্বচ্ছ স্বপ্ন খুলে দিন, যাতে আমার রোগ, চিকিৎসা এবং আমাকে কষ্টদাতার পরিচয় প্রকাশ পায়। ৪. এরপর বলুন: اللَّهُمَّ اصْرِفْ عَنِّي تَسَلُّطَ الشَّيَاطِينِ وَأَحْلَامَهُمْ হে আল্লাহ, আমার ওপর শয়তানের প্রভাব ও তাদের বানানো স্বপ্ন দূর করে দিন। ৫. সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত পড়ুন, তারপর আশা নিয়ে অপেক্ষা করুন।

রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও

অভিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিন

কোন পদ্ধতি, কোন দোয়া, কতদিন — আপনার অবস্থা বুঝে ঠিক করে দেবেন রাক্বী হিজবুল্লাহ। অনলাইনে বা সিলেটের চেম্বারে।