জাদু, বদনজর, জিন নাকি রোগ: পার্থক্য বোঝার উপায়
১. আগে ডাক্তার: শারীরিক উপসর্গ থাকলে আগে চিকিৎসা ও পরীক্ষা করাবেন। পরীক্ষায় কারণ না পাওয়া গেলে রূহানী দিক খোঁজা যায়। ২. লক্ষণ ও ইতিহাস দেখে নির্ণয়: রুকইয়াহর সেশনে কী হলো তা দেখে নয়। সমস্যা কবে, কীভাবে শুরু হলো, সেটাই মূল উৎস নির্দেশ করে। কোর্স ৩. মনোযোগ দিয়ে শোনা: রোগীর কথা শুনতে হবে, কিন্তু তাকে নির্দিষ্ট রোগনির্ণয়ের দিকে টেনে নিতে দেওয়া যাবে না। কিছু রোগী শোনা কথা বা ভিডিও দেখে নতুন নতুন লক্ষণ "পায়"। কোর্স ৪. স্বপ্ন: স্বপ্ন সহায়ক হতে পারে, তবে কারিন স্বপ্ন নিয়ে খেলতেও পারে। তাই শুধু স্বপ্নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নয়। ৫. সাধারণ পার্থক্য:
- প্রশংসা বা খুশির ঘটনার পর সমস্যা শুরু হলে সাধারণত বদনজর।
- নির্দিষ্ট উদ্দেশ্যের লক্ষণ (বিচ্ছেদ, বিয়েতে বাধা, অসুখ) থাকলে সাধারণত জাদু।
- ঘরে থাকলে খারাপ আর বাইরে গেলে ভালো লাগলে ঘর আক্রান্ত। ৬. মানসিক রোগ: প্রায় ১০% রোগীর তীব্র মানসিক সমস্যা থাকে। তাদের মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে। কোর্স
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।
লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ