বদনজর ও হিংসার পার্থক্য
| বিষয় | হাসাদ (হিংসা) | আইন (বদনজর) |
|---|---|---|
| উৎস | অন্যের নিয়ামত চলে যাক, এমন কামনা | চোখে পড়ার পর মুগ্ধতা বা আশ্চর্য হওয়া |
| হিংসা থাকা জরুরি কি না | হিংসা থাকেই | হিংসা ছাড়াও লাগতে পারে, যেমন নেককার মানুষ বা নিজের নজরও |
| দেখা জরুরি কি না | না দেখেও শুধু শুনে হতে পারে | সাধারণত দেখার মাধ্যমে |
ইবনুল কাইয়্যিম রহ.-এর ব্যাখ্যা অনুযায়ী, প্রত্যেক বদনজরদাতা হিংসুক নয়, কিন্তু প্রত্যেক হিংসুকই বদনজর দিতে পারে। তাই হাসাদ বেশি ব্যাপক।
কোর্সের নিয়ম: হাসাদ সব আক্রমণের জ্বালানি। তাই চিকিৎসা শুরু হয় বদনজর ও হাসাদের রুকইয়াহ দিয়ে। কোর্স
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।
লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ