মূল বিষয়ে যান
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
জাদু, বদনজর, হিংসা ও জিন

জাদুর বাস্তবতা ও ইসলামের হুকুম

রাকি হিজবুল্লাহ

জাদু হলো এমন গিঁট, মন্ত্র ও কাজ, যার মাধ্যমে জাদুকর শয়তানের সাহায্য নিয়ে আল্লাহর অনুমতিতে মানুষের শরীর, মন বা সম্পর্কে ক্ষতি করে।

  • জাদু বাস্তব: নবী ﷺ-কেও জাদু করা হয়েছিল। (সহিহ বুখারি ৫৭৬৩, সহিহ মুসলিম ২১৮৯)
  • হুকুম: জাদু করা ও শেখা কুফরি এবং ধ্বংসাত্মক সাতটি পাপের একটি। (সূরা বাকারা ১০২; সহিহ বুখারি ২৭৬৬, সহিহ মুসলিম ৮৯)
  • জাদুকরের কাছে যাওয়া: «যে গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করে, তার চল্লিশ রাতের নামাজ কবুল হয় না।» (সহিহ মুসলিম ২২৩০)
  • গণকের কথা বিশ্বাস করা: «যে গণকের কাছে গিয়ে তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মাদ ﷺ-এর উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করল।» (সুনানে আবু দাউদ ৩৯০৪; সহিহ)
  • ক্ষতির সীমা: জাদু আল্লাহর অনুমতি ছাড়া কোনো ক্ষতি করতে পারে না। (সূরা বাকারা ১০২)

হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।

লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ

একই বিভাগে আরও পড়ুন

নিজের অবস্থা নিয়ে নিশ্চিত নন?

রাকি হিজবুল্লাহর সাথে ব্যক্তিগত ডায়াগনসিস সেশন নিয়ে জেনে নিন।

সেশন বুক করুন