জিন: সঠিক বিশ্বাস ও প্রচলিত ভুল ধারণা
সঠিক বিশ্বাস:
- জিন আগুন থেকে সৃষ্টি। (সূরা রহমান ১৫)
- তাদেরও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। (সূরা যারিয়াত ৫৬)
- তাদের মধ্যে মুমিন ও কাফির দুটোই আছে। (সূরা জিন ১১, ১৪)
- তারা আমাদের দেখে, আমরা তাদের দেখি না। (সূরা আ'রাফ ২৭)
- শয়তান মানুষের রক্তপ্রবাহে চলাচল করে। (সহিহ বুখারি ২০৩৫, সহিহ মুসলিম ২১৭৫)
- প্রত্যেক মানুষের সাথে একজন কারিন জিন থাকে। (সহিহ মুসলিম ২৮১৪)
প্রচলিত ভুল ধারণা:
- জিন গায়েব জানে: ভুল। (সূরা সাবা ১৪)
- সব রোগই জিনের কারণে: ভুল। শারীরিক ও মানসিক রোগও আছে।
- জিনের কথা বিশ্বাসযোগ্য: ভুল। জিন মিথ্যা বলে।
- জিন মুসলিম হয়েছে, কাঁদছে, তাই চিকিৎসা সফল: ভুল। কোর্স অনুযায়ী এটা প্রায়ই প্রতারণা। জিনের সাথে কথা বলা চিকিৎসার জন্য বিপর্যয়। কোর্স
- মুসলিম জিনের সাহায্যে চিকিৎসা জায়েজ: ভুল। এটা নিষিদ্ধ পথ।
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।
লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ