সিদর (বরই) পাতা দিয়ে চিকিৎসা
সিদর জান্নাতের গাছগুলোর একটি; আল্লাহ বলেন, কাঁটাবিহীন সিদর গাছের মাঝে। (সূরা ওয়াকিয়া ২৮) আয়েশা (রা.) ও কয়েকজন তাবেয়ি থেকে জাদুর চিকিৎসায় সিদর ব্যবহারের বর্ণনা এসেছে।
ব্যবহারের পদ্ধতি:
- গোসল: সিদর পাতা বেটে বা গুঁড়া করে রুকইয়াহর পানিতে মিশিয়ে গোসল।
- পান: সিদর পাতা রুকইয়াহর পানিতে মিশিয়ে পান; খাওয়ানো জাদুর বিরুদ্ধে উপকারী।
- চিবানো: সিদর পাতা চিবিয়ে কিছুক্ষণ জিহ্বার নিচে রাখা; মাথায় থাকা জাদুর বিরুদ্ধে কার্যকর।
- বালিশের নিচে: গুঁড়া সিদর রাখলে দুঃস্বপ্ন ও ভয়ের স্বপ্ন কমে।
- পা ভেজানো: সিদর মেশানো রুকইয়াহর পানিতে পা ডুবিয়ে বসলে ছিটানো জাদুর প্রভাব কমে।
- মেহেদির সাথে: সিদর ও মেহেদি মিশিয়ে লাগালে পায়ের আরাম হয় এবং চুল পড়া কমতে সাহায্য করে।
- বদনজরে: রুকইয়াহর পানি ও সিদর দিয়ে গোসল বদনজরে উপকারী এবং চোখের জ্বালা ও গরম ভাব কমায়।
রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।
সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ