মূল বিষয়ে যান
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
রুটিন ও দৈনিক রুকইয়াহ

সংক্ষিপ্ত দৈনিক রুকইয়াহ

যাদের লম্বা রুকইয়াহ করার সুযোগ কম, তাদের জন্য সহজ কিন্তু খুব উপকারী একটি রুটিন।

প্রতিটি ফরজ নামাজের পর এবং ঘুমানোর আগে: ১. সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। ২. দুই হাতে ফুঁ দিন। ৩. হাত পুরো শরীরে বুলিয়ে নিন, মাথা ও মুখ থেকে শুরু করে।

আয়েশা (রা.) বলেন, নবী ﷺ প্রতি রাতে বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্র করে এই তিন সূরা পড়ে ফুঁ দিতেন, তারপর যতটা সম্ভব শরীরে হাত বুলাতেন। (সহিহ বুখারি ৫০১৭)

জ্বীন, জাদু, বদনজর ও অন্যান্য আত্মিক সমস্যায় এটি অনেক রোগীর উপকারে এসেছে, আলহামদুলিল্লাহ।

রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও

অভিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিন

কোন পদ্ধতি, কোন দোয়া, কতদিন — আপনার অবস্থা বুঝে ঠিক করে দেবেন রাক্বী হিজবুল্লাহ। অনলাইনে বা সিলেটের চেম্বারে।