রাকির যোগ্যতা ও গুণাবলি
যেকোনো মুসলিম নিজেকে ও অন্যকে রুকইয়াহ করতে পারেন। নিজে নিজে রুকইয়াহ করাই সবচেয়ে উত্তম।
অন্যকে চিকিৎসা করতে হলে রাকির যা যা দরকার কোর্স:
আকিদা ও আখলাক
- সঠিক আকিদা ও শরয়ি জ্ঞান
- ইখলাস
- আল্লাহর মুখাপেক্ষিতা ও বেশি বেশি দোয়া
- ধৈর্য ও সহনশীলতা
- পবিত্রতা: দৃষ্টি, জিহ্বা ও মনের সংযম
চিকিৎসা ও আচরণ
- রোগীর গোপন কথা গোপন রাখা
- মনোযোগ দিয়ে শোনা
- মানসিক ও সামাজিক বিষয়ে বোঝাপড়া
- নিজের নিয়মিত সুরক্ষা
কোর্সের নিষেধ
- কে জাদু করেছে তা বলবেন না।
- ওষুধ বা চিকিৎসা বন্ধ করতে বলবেন না।
- ফতোয়ার দায়িত্ব নেবেন না।
- সেশনের ভিডিও করতে দেবেন না।
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।
লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ