মূল বিষয়ে যান
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
রুকইয়াহর মৌলিক জ্ঞান

শরয়ি রুকইয়াহর শর্ত: বৈধ ও নিষিদ্ধ পদ্ধতি

রাকি হিজবুল্লাহ

আলেমদের মতে তিনটি শর্ত: ১. আল্লাহর কালাম, তাঁর নাম ও গুণাবলি, বা সহিহ দোয়া দিয়ে হতে হবে। ২. আরবি বা বোধগম্য ভাষায় হতে হবে, যার অর্থ জানা যায়। ৩. বিশ্বাস রাখতে হবে যে রুকইয়াহ নিজে কিছু করে না, আল্লাহর ইচ্ছায় উপকার হয়।

বৈধ: কুরআন তিলাওয়াত, মাসনুন দোয়া, পড়ে ফুঁ দেওয়া, পানি বা তেলে পড়া, ব্যথার জায়গায় হাত রেখে পড়া।

নিষিদ্ধ:

  • জিনের কাছে সাহায্য চাওয়া।
  • অর্থহীন শব্দ, সংখ্যা বা চিহ্নের তাবিজ।
  • মায়ের নাম জিজ্ঞেস করে গণনা করা।
  • পশু জবাই করে জিনকে দেওয়া।
  • জাদু দিয়ে জাদু কাটানো।
  • কে জাদু করেছে তা বলে দেওয়া।

কোর্সে বলা হয়েছে, জাদু দিয়ে জাদুর চিকিৎসা শরিয়তে জায়েজ নয়, আর চিকিৎসা হিসেবেও কাজ করে না, কারণ জাদু একমুখী মন্ত্র। কোর্স

হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।

লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ

একই বিভাগে আরও পড়ুন

নিজের অবস্থা নিয়ে নিশ্চিত নন?

রাকি হিজবুল্লাহর সাথে ব্যক্তিগত ডায়াগনসিস সেশন নিয়ে জেনে নিন।

সেশন বুক করুন