শরয়ি রুকইয়াহর পরিচয়
রুকইয়াহ (رقية) অর্থ ঝাড়ফুঁক। কুরআনের আয়াত, আল্লাহর নাম ও গুণাবলি এবং সহিহ দোয়া পড়ে আল্লাহর কাছে আরোগ্য চাওয়া, কখনো পড়ে ফুঁ দেওয়া বা পানিতে পড়ে ব্যবহার করা।
শরয়ি রুকইয়াহ হলো যা শরিয়তের সীমার মধ্যে থাকে: শিরকমুক্ত, বোধগম্য ভাষায়, আর এই বিশ্বাসে যে আরোগ্য দেন একমাত্র আল্লাহ, রুকইয়াহ শুধু মাধ্যম।
- দলিল: নবী ﷺ বলেছেন: «তোমাদের রুকইয়াহগুলো আমার কাছে পেশ করো। যে রুকইয়াহয় শিরক নেই, তাতে কোনো সমস্যা নেই।» (সহিহ মুসলিম ২২০০)
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।
লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ