কুরআন ও হাদিসে রুকইয়াহর দলিল
- কুরআন: «আমি কুরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত।» (সূরা ইসরা ৮২)
- কুরআন: «...এবং অন্তরের রোগের আরোগ্য।» (সূরা ইউনুস ৫৭)
- হাদিস: সাহাবি আবু সাঈদ রা. সূরা ফাতিহা পড়ে বিচ্ছুর দংশনে আক্রান্ত এক ব্যক্তিকে রুকইয়াহ করেন। নবী ﷺ তা অনুমোদন দেন। (সহিহ বুখারি ২২৭৬, সহিহ মুসলিম ২২০১)
- হাদিস: জিবরিল আ. নবী ﷺ-কে রুকইয়াহ করেছেন: «بسم الله أرقيك من كل شيء يؤذيك...» (সহিহ মুসলিম ২১৮৬)
- হাদিস: নবী ﷺ অসুস্থ হলে আয়েশা রা. সূরা ফালাক ও নাস পড়ে ফুঁ দিতেন। (সহিহ বুখারি ৫০১৬)
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।
লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ