পিঠের তীব্র ব্যথা: জাদুর শিকল ও গিঁট
লক্ষণ: পুরো পিঠে প্রচণ্ড ব্যথা, বিশেষ করে কোমরের দিকে।
ব্যাখ্যা: রাক্বীদের অভিজ্ঞতায় পিঠে জাদুর শিকল ও সংকেত বেশি থাকে। শয়তান নিচের পিঠ ও কাঁধে গিঁট তৈরি করে, যাতে আক্রান্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
চিকিৎসা: ১. তেল মালিশ: অলিভ অয়েলের ওপর আয়াতুল কুরসি ও জাদু নষ্টের আয়াত পড়ে গভীরভাবে মালিশ করুন, যাতে গিঁট খুলে যায়। ২. পড়া পানিতে গোসল: রুকইয়াহর আয়াত পড়ে পানিতে ফুঁ দিন, সেই পানিতে গোসল করুন এবং গোসলের সময় ব্যথার জায়গা মালিশ করুন। ৩. লেখা আয়াতের পানি (নুশরা): জাফরানের কালিতে সাদা কাগজে রুকইয়াহর আয়াত লিখে পানিতে গুলে সেই পানিতে গোসল করুন। ৪. হিজামা: পেট, পিঠ, প্লীহা, যকৃত, পিত্তথলি ও কোলনের অংশে হিজামা করানো উপকারী।
এই আমলগুলো করলে ইনশাআল্লাহ শয়তানের বাঁধন ও জাদুর প্রভাব দূর হবে।
রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।