পায়ের অতিরিক্ত গরম ভাব কমানোর প্রাকৃতিক উপায়
ছিটানো জাদুতে অনেকের পায়ের তলায় অতিরিক্ত গরম লাগে। রুকইয়াহর পাশাপাশি এই উপায়গুলো আরাম দেয়। প্রতিটি উপকরণ বা পানির ওপর রুকইয়াহ পড়ে নিন।
- আদা: তিন কাপ পানিতে এক টুকরো তাজা আদা ১০ মিনিট ফুটিয়ে পুরো ঠান্ডা করুন। গভীর পাত্রে ঠান্ডা পানিতে মিশিয়ে পা ডুবিয়ে রাখুন।
- মেহেদি: দুই চামচ মেহেদি পানিতে পেস্ট করে পায়ে লাগান, প্লাস্টিক ব্যাগ ও মোটা মোজা পরে অন্তত ৪ ঘণ্টা রাখুন।
- আপেল সাইডার ভিনেগার: আধা কাপ ভিনেগার দেড় লিটার পানিতে মিশিয়ে ঘুমানোর আগে ৩০ মিনিট পা ডুবিয়ে রাখুন। হালকা গরম পানিতেও করা যায়।
- কর্নস্টার্চ: ২ চামচ কর্নস্টার্চ এক লিটার বরফ-ঠান্ডা পানিতে মিশিয়ে ৪০ মিনিট পা ডুবিয়ে রাখুন।
- ক্যামোমাইল: সকালে ও রাতে ক্যামোমাইল চা পান করুন; ঠান্ডা ক্যামোমাইল চা দিয়ে পায়ে সেঁক দিন।
- অলিভ অয়েল: রাতে ঘুমানোর আগে পায়ের তলায় মালিশ করুন।
- সরিষার গুঁড়া: ৪ লিটার পানিতে এক চামচ সরিষার গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন।
রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।
সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ