মস্তিষ্কের রুকইয়াহ: চোখ, নাক, কান ও মুখের পথ
মস্তিষ্ক পরিষ্কার করতে চাইলে তার প্রবেশপথগুলো ব্যবহার করুন: চোখ, নাক, কান ও মুখ। এগুলো মস্তিষ্কে পৌঁছানোর সবচেয়ে কাছের পথ।
নাক দিয়ে: রুকইয়াহ করা নস্য (সাউত) নিন, অথবা রুকইয়াহ করা মেশকের দুই ফোঁটা নাকে দিন।
কান দিয়ে: প্রতি কানে এক ফোঁটা রুকইয়াহ করা মেশক দিন, অথবা কানের চারপাশে রুকইয়াহ করা মেশক মাখুন।
মুখ দিয়ে: সাতটি সবুজ সিদর পাতার ওপর রুকইয়াহ পড়ুন এবং মুখের এক পাশে এক ঘণ্টা রাখুন। সিদরের বদলে মদিনার আজওয়া খেজুরও ব্যবহার করতে পারেন।
মাথা ও মস্তিষ্ক-সংক্রান্ত সমস্যায় এই পদ্ধতিগুলো উপকারী, ইনশাআল্লাহ।
রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।
সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ