মূল বিষয়ে যান
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
জাদু: প্রকার, গঠন ও চিকিৎসার ধাপ

"তার শক্তিশালী খেদমত আছে": জাদুকরের দাবির আসল সত্য

'তার শক্তিশালী খেদমত আছে' — এই কথায় মুগ্ধ হওয়ার আগে জানুন, আসলে কে কার সেবা করছে। ভণ্ডদের চেনার উপায়ও আছে এখানে।

রাক্বী হিজবুল্লাহ

জাদুকর ও কথিত আধ্যাত্মিক গুরুদের নিয়ে মানুষ বলে, "তার শক্তিশালী খেদমত আছে," অর্থাৎ শয়তান তাকে সাহায্য করে।

বাস্তবতা: শয়তান জাদুকরদের সেবা করে না, বরং জাদুকররাই শয়তানের দাসত্ব করে। মানুষ ভাবে জাদুকর শয়তানকে ব্যবহার করছে, আসলে শয়তানই জাদুকরকে ব্যবহার করছে।

তাহলে শয়তানের জাদুকর লাগে কেন? কারণ অনেক ক্ষেত্রে শয়তান সরাসরি মানুষের তেমন ক্ষতি করতে পারে না, যতক্ষণ না কোনো মানুষ মধ্যস্থতা করে। একজন মানুষের খারাপ মন আরেকজনের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগটাই শয়তান কাজে লাগায়, আর এভাবে দুই পক্ষকেই দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত করে।

এ কারণেই জাদু ও হিংসা সবচেয়ে ক্ষতিকর: এতে একজন মানুষ শয়তানের সহযোগী হয়ে যায়। তাই জাদু ও হিংসা অনেক সময় শুধু জ্বীনের আছরের চেয়েও বেশি মারাত্মক হতে পারে।

ভণ্ডদের চেনার উপায়:

  • আংটি, তাসবিহ, লাঠি বা গোপন সংকেতের মাধ্যমে জ্বীনের সাথে যোগাযোগ করে।
  • অদ্ভুত নির্দিষ্ট সংখ্যায় আয়াত পড়তে বলে, যেমন আয়াতুল কুরসি ৩১৪ বার। সাধারণ সংখ্যা হলে অনেকেই পড়ে ফেলত; অদ্ভুত সংখ্যা দেওয়া হয় যাতে শুধু সেই ব্যক্তিই তা করে, আর এটি আসলে জ্বীন ডাকার একটি সংকেত। শরয়ি রুকইয়াহয় এমন সংখ্যার কোনো ভিত্তি নেই।

হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী।

লেখা ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও পড়ুন

শুরু থেকে গুছিয়ে শিখুন

ফ্রি কোর্স ‘রুকইয়াহ পরিচিতি’-তে রুকইয়াহর মৌলিক জ্ঞান ধাপে ধাপে শেখানো হবে।