বিয়ের পরও রুকইয়াহ কেন চালিয়ে যেতে হয়
বিয়ে হয়ে গেছে, তাহলে কি জাদু শেষ? না জেনে রুকইয়াহ ছাড়লে বিয়ের বাধা রূপ নিতে পারে দাম্পত্য কলহে।
যে বোনের বিয়েতে বাধা ছিল, তার বিয়ে হতে পারে দুইভাবে: নিয়মিত চিকিৎসায় জাদু দুর্বল হয়ে, অথবা চিকিৎসা ছাড়াই, কারণ আল্লাহর তাকদিরই আসল।
কিন্তু দুই অবস্থাতেই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত রুকইয়াহ চালিয়ে যাওয়া জরুরি। কারণ:
- বিয়ের বাধা চলে গেলেও একই জাদু রূপ বদলে দাম্পত্য কলহ, অশান্তি বা বিচ্ছেদের দিকে যেতে পারে।
- এটি অনেক সময় বিয়ে দেরি হওয়ার চেয়েও বড় কষ্টের কারণ হয়।
তাই বিয়ের পরও স্বামী-স্ত্রী দুজনে মিলে রুকইয়াহ, দোয়া ও ঘরের সুরক্ষার আমল চালিয়ে যান, যাতে ভালোবাসা ও শান্তি বজায় থাকে।
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী।
লেখা ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ