চিকিৎসার শুরুতে নতুন জাদু কেন পুরোপুরি থামে না
চিকিৎসা শুরু করেছেন, তবু নতুন নতুন লক্ষণ আসছে? চিকিৎসার শুরুতে নতুন জাদু কেন পুরোপুরি থামে না, আর কখন থামে, জেনে নিন।
চিকিৎসার শুরুতে জাদুকরের নতুন করে জাদু করা একেবারে বন্ধ করা প্রায় অসম্ভব। কারণ:
- শরীর এতদিন অরক্ষিত ছিল।
- জাদুকর দীর্ঘ সময় ধরে তার জাদুর ভিত্তি শক্ত করেছে।
- এই পুরো সময় আক্রান্ত ব্যক্তি কোনো চিকিৎসা নেননি।
তবে আশার কথা:
- সঠিক রুকইয়াহ চালিয়ে গেলে নতুন জাদুর প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।
- নতুন জাদু করা হলেও তা আগের মতো কাজ করতে পারে না।
- চিকিৎসা ও আমলের মাধ্যমে শরীর একসময় এতটা সুরক্ষিত হয় যে, আল্লাহর অনুমতিতে নতুন জাদু আর কাজ করে না।
তাই শুরুর ওঠানামায় হতাশ হবেন না, চালিয়ে যান।
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী।
লেখা ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ