ঘর থেকে জ্বীন ও শয়তান বের করার কথা
ঘরে জ্বীনের উপস্থিতি অনুভব করলে উঁচু ও দৃঢ় কণ্ঠে বারবার বলুন:
"আমি আল্লাহর নামে, তাঁর সুন্দর নামসমূহ ও তাঁর বাণীর বরকতে কসম দিয়ে বলছি: যে কেউ আমার ঘরে জাদু, জ্বীনের আছর, বদনজর বা কোনো মন্দ উদ্দেশ্যে ঢুকেছে, আল্লাহর নামে সবাই বের হয়ে যাও।"
"যে কেউ মূল দরজা ছাড়া অন্য পথে, ঘরের মালিকের অনুমতি ছাড়া ঢুকেছে, আল্লাহর নামে বের হয়ে যাও।"
সাথে ঘরে সূরা বাকারা তিলাওয়াত বা চালু রাখুন। নবী ﷺ বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, শয়তান সেখান থেকে পালায়। (সহিহ মুসলিম ৭৮০)
রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।
সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ