রুকইয়াহর পানি, তেল ও মধুর ব্যবহার
তৈরি: পাত্র মুখের কাছে রেখে আয়াত ও দোয়া পড়বেন, মাঝে মাঝে হালকা ফুঁ দেবেন।
পানি:
- পান করবেন, গোসল করবেন, ঘরে ছিটাবেন।
- জমজমের পানি হলে আরও উত্তম: «জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, তা পূরণ হয়।» (সুনানে ইবনে মাজাহ ৩০৬২; সহিহ)
তেল (জয়তুন):
- ব্যথার জায়গায় মালিশ করবেন।
- দলিল: «জয়তুন খাও এবং তা দিয়ে তেল মাখো, কারণ এটা বরকতময় গাছ থেকে।» (জামে তিরমিজি ১৮৫১; সহিহ)
মধু:
- সকালে খালি পেটে এক চামচ খাবেন।
- দলিল: «তাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে।» (সূরা নাহল ৬৯)
কালোজিরা:
- দলিল: «কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের আরোগ্য রয়েছে।» (সহিহ বুখারি ৫৬৮৮)
সতর্কতা:
- পড়া পানি নাপাক জায়গায় ফেলবেন না।
- ডাক্তারের দেওয়া ওষুধ বন্ধ করবেন না।
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।
লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ