রুকইয়াহর সময় শরীরের প্রতিক্রিয়া ও সতর্কতা
সাধারণ প্রতিক্রিয়া (সাধারণত ক্ষতিকর নয়):
- হাই ওঠা, ঢেকুর, কান্না, ঘুম ঘুম ভাব।
- শরীর ভারী লাগা, ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় সরা।
- ঝিনঝিনি, গরম বা ঠান্ডা লাগা।
- বমি ভাব বা বমি, অস্থিরতা।
- রুকইয়াহর পর শরীর হালকা লাগা।
খেয়াল রাখবেন:
- বের করার দোয়া ছাড়া শুধু চাপ দিলে শরীর ভারী হতে পারে। তাই প্রতিটি রুকইয়াহর শেষে বের করার দোয়া পড়বেন। কোর্স
- দীর্ঘ সময় হাজিরা থাকলে প্রায়ই মানসিক দিকও জড়িত থাকে। এমন রোগীকে জোরালো সরাসরি রুকইয়াহ না দিয়ে নিজে পড়ার প্রোগ্রাম দিতে হয়। কোর্স
এগুলো হলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন:
- বুকে ব্যথা বা চাপ।
- শ্বাসকষ্ট।
- অজ্ঞান হয়ে যাওয়া।
- খিঁচুনি।
- তীব্র জ্বর।
- বমি বা পায়খানার সাথে রক্ত।
- নিজের ক্ষতি করার চিন্তা।
- কোনো লক্ষণ ক্রমাগত বাড়তে থাকা।
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী। “কোর্স” লেখা অংশগুলো প্রাক্টিক্যাল রুকইয়াহ কোর্সের লেকচার থেকে নেওয়া।
লেখা ও যাচাই: রাকি হিজবুল্লাহ